ইন্দুমতী
- সুদীপ্ত সরকার
পূর্ণিমার ওই পূর্ণ চাঁদ ৷
দেখতে যে লাগে ভালো ৷
চন্দ্রবিন্দুর মতো তাহার স্বাদ ৷
মধুর আশায় জাগায় আলো ৷
সুন্দরের চেয়েও তুমি সুন্দরী ৷
বিধাতার সেরা অপরূপ সৃষ্টি ৷
তাইতো রূপে আমি মরি ৷
যেন প্রেম-কলির শুভদৃষ্টি ৷
আকাশে প্রজ্বলিত তারাদের মাঝে ৷
তুলনা তোমার নেইকো সেথায় ৷
জ্যোত্স্না রক্তিম তোমার লাজে ৷
প্লাবিত হচ্ছে এই দুনিয়ায় ৷
একবার আমি জানতে চাই ৷
তুমি যে কাকে ভালোবাসো ?
কোথায় গেলে তোমায় পাই ?
ইন্দুমতী হয়ে পাশে বসো ৷
ক্ষণিক বাদে জ্যোত্স্না ছড়াইয়া ৷
আমায় শুভ্র তুমি সাজালে ৷
নীরব কন্ঠেই বললে হাসিয়া ৷
তোমাকেই ভালোবাসি আমি আসলে ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।