বড্ড আপসোস
- সুদীপ্ত সরকার
মাসির বাড়িতে দাদার বিয়ে ৷
সকাল সকাল পৌঁছালাম গিয়ে ৷
দেখি সেথায় কত লোক ৷
নানান রকম নানান ভোগ ৷
দিব্যা নামে একটি মেয়ে ৷
ছিল সেথা সুন্দরের চেয়ে ৷
রূপে যেন জ্বালায় আলো ৷
রান্না করতে পারত ভালো ৷
যে রাঁধে,চুলও বাঁধে ৷
এমন মনে হয়েছিল সাধে ৷
মাসি তারে বলল হেসে ৷
রাঁধত পায়েস রসে রসে ৷
কথাটা শুনতেই রান্না-ঘরেতে ৷
গেলো সরঞ্জাম তৈরি করতে ৷
মিনিট দশেক কেটে গেলো ৷
দিব্যা গরম পায়েস বাড়ল ৷
বলল মাসি বেশ হয়েছে ৷
ভাইপো এবার খুশি পায়েসে ৷
মাসি দিব্যাকে বলল এবার ৷
দিবি এটা ভাইপোকে আমার ৷
বাটির মধ্যে পায়েস নিল ৷
একে একে হাতে দিল ৷
ছিলাম আমি ক্ষণিক দূরে ৷
দিব্যা সুন্দরী ডাকছে মোরে ৷
আচমকা আমি ছুটে এলাম ৷
বলল দিব্যা পায়েস বানালাম ৷
তোমার মাসি বলল খেতে ৷
তাইতো তোমায় এলাম দিতে ৷
কথাটা বলল সে অন্যভাবে ৷
বুঝলাম আমি নিজের ভাবে ৷
অমন কথা বলো নাগো ৷
লজ্জা লাগে আমার মাগো ৷
বুঝল না মনের অবস্থাটা ৷
এগিয়ে দিল সেই বাটিটা ৷
প্রশংসা করে বলল আরো ৷
দেশী গোরুর দুগ্ধ গাঢ় ৷
এসব শুনে বলি তারে ৷
এখন আমি খাব নারে ৷
কয়েক বার জোরাজোরিও করল ৷
হতাশ হয়ে ফিরে গেলো ৷
একটু বাদে আবার এল ৷
'না' শুনে প্রত্যাগমন করল ৷
দুয়ের পর তিনবার সুধাইল ৷
বিতৃষ্ণা হয়ে মাসিকে ডাকল ৷
ক্ষণিক বাদে ধরল পথটি ৷
আমি ভাবলাম হয়তো সত্যি ৷
মনে মনে ভাবি বেশ ৷
এবার এলে খাব পায়েস ৷
কোনো দ্বিধা মানবো না ৷
পেলে দিব্যার হাতের রান্না ৷
অপেক্ষায় রত আসবে আসবে ৷
দিব্যা পায়েস এগিয়ে দিবে ৷
আশার অপেক্ষা ফুরায় না ৷
দিব্যাও আর এল না ৷
পুনরায় বললেই খেতাম আমি ৷
বললে নাকো দিব্যা তুমি ৷
অহেতুক লজ্জাতে পায়েস হারালাম ৷
আপসোস করতে করতে কাটালাম ৷
এমন আপসোসের ক্ষমা নাই ৷
অমন পায়েসটা কোথায় পাই ?
আরেক বার বললেই খেতাম ৷
না বলার কারণ খুঁজলাম ৷
পূর্বস্মৃতি স্মরণে সত্যটাকে বুঝলাম ৷
খেসারত রূপে আপসোসটাকেই পেলাম ৷
দিব্যার হাতের পায়েসের ভাবনা ৷
ভুলেও আপসোসটি ভুলতেছে না ৷
মনকে বুঝাই আমি ভালমন্দ ৷
এটাই ঐতিহাসিক আপসোস আনন্দ ৷
এরপর থেকে আর নয় ৷
অল্পেতেই উচিত শিক্ষা নয় ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।