মানুষ পরিচয়
- সুদীপ্ত সরকার
কি জন্য এই ভেদাভেদ ?
শিক্ষিত হয়েও মূর্খের খেদ ৷
নেই তো কোনো অপবাদ ৷
তবে আত্মবিশ্বাসে অবিশ্বাসের ফাঁদ ?
রক্ত এক,বর্ণ এক ৷
অন্তরের নয়ন মেলিয়া দেখ ৷
নেইকো সেথায় কোনো অমিল ৷
তবুও নিত্য হচ্ছে আপিল ৷
এইতো সেদিন যুদ্ধে দেখি ৷
ভাতৃ-দ্বয় বিরোধে মুখোমুখি ৷
ছোট্ট শিশুর মায়ের বায়না ৷
হিন্দু-মুসলিমের শুরু হানা ৷
যুদ্ধের ভয়ে শিশু ছুটল ৷
লাঠির আঘাতে জীবন হারাল ৷
শিশুর মৃত্যু ভেদাভেদের কোপে ৷
তবুও তারা রয়েছে ক্ষেপে ৷
কাঁদিয়া বলল শিশুর মা ৷
এটাই মায়ের ভেদাভেদ-বিমা ৷
মায়ের প্রশ্ন শিশুর মৃত্যু ৷
অহেতুক যুদ্ধই পূর্ণ হেতু ৷
আকস্মিক উপস্থিত দরবেশ,ফকির ৷
অহেতুক যুদ্ধটা হইল স্থির ৷
একে 'পরকে আলিঙ্গন করল ৷
নিজেদের পরিচয়টা এভাবে দিল ৷
আল্লা আছেন মক্কা-মদিনায় ৷
দেবতা বিরাজিত মথুরা-গয়ায় ৷
আল্লা,দেবতা একই জিনিস ৷
নেই তাতে সন্দেহের হদিশ ৷
হিন্দু,মুসলিম নামেই দ্বয় ৷
মনটি দেহে একটিই হয় ৷
হিন্দু-মুসলমান আলাদা নয় ৷
মানুষই মোদের প্রথম পরিচয় ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।