স্বপ্নাবতী
- সুদীপ্ত সরকার

বলতে চাই,শোনাতে চাই ৷
আজ তোমায় এই প্রথমবার ৷
তুমিই তো এনেছিলে রাই ৷
শূন্য মনে প্রেমের ঝঙ্কার ৷

তোমাকে বলার জন্য আমি ৷
নিয়ে এসেছি কত কথা ৷
লোকালয়ে চেয়ে আছো তুমি ৷
তাইতো সয়েছি নীরব ব্যথা ৷

আজ তোমায় এতটুকুই বলছি ৷
কাল না হয় বাকিটা ৷
পরশু নিশ্চয় কিছু বেশি ৷
পরদিন তোমার ওই আঁচলটা ৷

কবে থেকে এই মনটা ৷
মেনে নিয়েছে তোমাকে আপন ৷
তোমার মিলনে মত্ত প্রেমাত্মা ৷
জেগে,শুয়ে দেখছি স্বপন ৷

স্বপনে তুমি এসেছ কাছে ৷
কন্ঠ-বক্ষে প্রেমালঙ্কার পরে ৷
উন্মত্ত হয়ে প্রেমের বশে ৷
অলঙ্কার পরালে আলিঙ্গন করে ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।