পংকজ চন্দ্র শীলের কবিতা
- পঙ্কজ শীল - আমি কলম
তুমি যে কবি,তা আমি ভালো করেই জানি
রাত জেগে কবিতা লিখো
তাদের সাথে প্রেম করো সারারাত!
ছন্দ দিয়ে মালা পরাও
সাজাও তাদের অলংকারে।
আর আমার...
দিন নেই,নেই কোন রাত
ক্লান্তিহীন,অবিরাম...
তোমাদের কাগজে কষ তে হয় আমাকে।
:
একবারও ভাবলেনা তোমরা আমার কথা?
দুঃখ আমার বাড়তে থাকে
বাড়ে আমার অসুস্হতা।
তখন কেনো ছুঁড়ে ফেলে দাও আমায়-
নোংরা আবর্জনা,আর নর্দমায়..??
যদি আমার প্রাণ নিঃশ্বেষ হয়...
সেজন্য তুমিই দায়ী...!!
:
সমস্ত জীবন তোমাদের কথা বলেছি
আর কতো,আর কতো বলবো...!!
একবারও কি লিখতে পারলেনা
আমায় নিয়ে একখানি কবিতা..??
নিজেকে আজ বড়ো অসহায় লাগে...
:
আমি যে কলম,সারা বিশ্বের...
পূর্ণ করে দাও হে কবি
হাজারো বসন্তের স্বপ্ন আমার।
লিখো আমার আত্মকথা
জানুক আমার বিশ্বমাতা।
আমায় করো অমর; অম্লান...
বিনিময়ে,নতুন সুরে গাইবো-
তোমাদের জয়গান।
__________________________
২১ শে ডিসেম্বর,২০১৬ খ্রি.
জামালগঞ্জ,সুনামগঞ্জ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।