সুদৃশ্য ক্ষণ-সন্ধ্যা
- সুদীপ্ত সরকার

বিকেলের ম্লান আলো হারিয়ে যাচ্ছে ৷
রাশি রাশি আধো-আলো ঘনিয়ে আসছে ৷
ছানা নিয়ে পাখিরা সব বাসায় ফিরছে ৷
রাত্রির আগমনে তারারা জাগছে ৷
সাঁঝ-বাতি আঙিনায় প্রজ্বলিত রয়েছে ৷
ধূপধুনায় ভক্তির আরাধনা চলছে ৷
সুগন্ধি সন্ধ্যাকে সুগন্ধী লাগছে ৷
মুহূর্তের উত্তেজনায় সন্ধ্যা বিদায় নিচ্ছে ৷
সন্ধ্যার বিদায়ে নিশা জাগ্রত হচ্ছে ৷
তাইতো ক্ষণ-সন্ধ্যা রজনীতে মিশছে ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।