সেই গ্রাম
- সুদীপ্ত সরকার

সত্যি বলছি সেই গ্রামটি বড়ো সুন্দর ৷
প্রতি নজরে নতুনত্ব সবুজের সমাদর ৷
নীলাকাশ,মৃদু বাতাস সদা বিরাজমান ৷
আর ওই বেগবতী তটিনী নিত্য গতিতে চলমান ৷
সকালের কূজনে মন লাগে পবিত্র ৷
অপরাহ্ণের ছায়াতে অনুভব জাগে রাত্র ৷
বিকেলর রামধনু দেখে বিষণ্ণতার প্রত্যাগমন ৷
অসম্ভব সুন্দরতায় পূর্ণ হচ্ছে প্রকৃতির জীবন ৷
দিনের শেষে ঝলমলে আলো হল ম্লান ৷
তাই বুঝি অন্তিম বার সন্ধ্যা জানাচ্ছে সম্মান ৷
অপরূপ,অদ্ভুত,চিত্তাকর্ষক গ্রামটিকে শত শত প্রণাম ৷
প্রকৃতি মায়ের কাছে আজও বিদ্যমান সেই গ্রামটির সুনাম ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।