ভূত ফুরুত্
- সুদীপ্ত সরকার

আমড়া গাছের ডালে ৷
চেয়ে আছে ছলে ৷
ডাকে শুধু নাকে ৷
মাঝে-মাঝে হাঁকে ৷

হাউ মাউ;চায় ৷
মানুষের গন্ধ পায় ৷
কন্ধর পেলে সর্বনাশ ৷
সুখেতে পালবে পৌষমাস ৷

সন্ধ্যা হলে নিদ্রাভঙ্গ ৷
মু্ন্ডুহীন তার সর্বাঙ্গ ৷
সদা-কালোয় সুসজ্জিত ৷
দেখলে বহ্নি শঙ্কিত ৷

মরা রাতে হাসে ৷
পা দুলিয়ে কাশে ৷
নিজেও জানে ভূত ৷
সকাল হইলে ফুরুত্ ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।