নেড়ীকুত্তার মৃত্যু
- সুদীপ্ত সরকার

এই তো সেদিন বাজারেতে ৷
একটি কুকুর রত ভুগতে ৷
পাশেই ছিল মিষ্টির দোকান ৷
তবে মালিকটা নয় মহান ৷

নিজের স্বার্থটা সদা দেখত ৷
লাভের লোভে লোকসান করত ৷
শৌখিন ছিল মালিক বটে ৷
শশক ব্যস্ততায় চলত ছুটে ৷

দু'দিন পরে সেই কুকুরটি ৷
নিকটে এল খেতে রুটি ৷
কর্মচারী ভয় দেখিয়ে তাড়াল ৷
একটু বাদে আবার এল ৷

কুকুর বটে,মানুষ নহে ৷
তাইতো মালিক বেত্র চাহে ৷
দ্বিতীয় বার কুকুর আসায় ৷
বেত্র-আঘাতে তাঁকে ভাগায় ৷

বধির কুকুর দৌড়ে পালাল ৷
ব্যথার জ্বালায় কাঁদতে লাগল ৷
রাস্তা দিয়ে কুকুরটা হাঁটছিল ৷
বেত্রাঘাতে তার মাংস বেরিয়েছিল ৷

বিশ্রী দেখতে লাগছিল তাঁকে ৷
দুর্গন্ধটা পৌঁছাল মালিকের নাকে ৷
তাইতো মালিক বমি করে ৷
থেকে থেকে থুথু ছোঁড়ে ৷

শৌখিন মালিকের পরিস্থিতি দেখে ৷
কর্মচারী বুদ্ধিকে বন্ধক রেখে ৷
সেই কুকুরটারে জ্যান্ত মেরে ৷
নিজেরে তুলনা করল বীরে ৷

শেষে মালিক জানতে পারল ৷
শাবাশ,বাহবা মুখেতে বলল ৷
প্রাণী হত্যা যে মহাপাপ ৷
সৃষ্টিকর্তা কি করবে মাপ ?

আচ্ছা,এবার বলো মোকে ৷
যদি সেথায় থাকত লোকে ৷
হয়তো হত এক খুনাখুনি ৷
কোন শাস্তিদ্বয় চাইতে তুমি ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।