বিন্না বহুরূপী ব্রহ্মদৈত্যি
- সুদীপ্ত সরকার
নিমতলার ওই নিম গাছে ৷
মস্ত বড়ো দৈত্যি আছে ৷
যখন-তখন বেরোয় না ৷
সন্ধ্যা হলেই শুরু কান্না ৷
ধরবে মানুষ নিত্য বায়না ৷
ধরলে একবার খুশি বিন্না ৷
রাম নামে ভয় পায় ৷
ক্ষণে-ক্ষণে রূপ বদলায় ৷
ডাকলে পরে চিনে লোকে ৷
যেহেতু সে ডাকে নাকে ৷
বিন্না বহুরূপী নামটি তাহার ৷
সর্বদা বিশ্রী রূপের বাহার ৷
ধরলে একবার মুশকিল বারবার ৷
তাইতো সেথায় বারণ যাবার ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।