পংকজ চন্দ্র শীলের কবিতা
- পঙ্কজ শীল - এখন প্রেম করিনা চাষ

আমি যে প্রেম করেছিলাম চাষ
পৃথিবীর সকল প্রান্তে তার বাস
সূর্য তারে দেখে হাসত
চন্দ্র তারে ভালবাসত।
সেথায় ভ্রমরেরা এসে গান-গাইত
প্রজাপতিরা নৃত্য দিত।
প্রতিদিন-প্রতিমুহূর্ত।
পবিত্র প্রেমের বাগানগুলি এখন আর নেই
মারিচ রাক্ষুসে ধ্বংস করেছে সব।
জানোয়ারেরা এখন প্রস্রাব করে!
এখন প্রেমগুলি অপবিত্র
প্রেমের বাগানগুলি পরিত্যক্ত।
আজ কুকুরীরা এখানে বাচ্চা প্রসব করে!
বিষ্ঠায় আবর্জনায় প্রেমের বাগান আছে ভরে
ছি ছি ওরা আজ প্রেম অপবিত্র করছে
সুখেতে মাতাল হয়ে তারা হাসছে।
এখন নিজেই আজ নিঃস
অপবিত্র প্রেম নিয়ে বেচেঁ আছে বিশ্ব।
আমি এখন সেথায় করিনা বাস
এখন আর প্রেম করিনা চাষ।
১৮/০৮/২০১৬ খ্রী.


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026