ওরা পাখিরা
- সুদীপ্ত সরকার
বাবুই পাখি বাসা বাঁধে ৷
কোকিল কুহূ করছে সাধে ৷
শালিক আবার ঝগড়া করে ৷
কাক রত তাই পরিষ্কারে ৷
চড়ুই সদা চঞ্চল হয় ৷
ফিঙেও কিছু কম নয় ৷
টুনটুনি শুধু নড়ে-চড়ে ৷
বুলবুলি তাই ভয়ে মরে ৷
মাছরাঙা জলে মাছ ধরছে ৷
সাড়স ঠোঁটেতে খাবার আনছে ৷
পায়রা গলা ফুলিয়ে ডাকছে ৷
পেঙ্গুইন বরফের দেশে ঘুরছে ৷
নাচে ময়ূর পেখম তুলে ৷
কাকাতুয়া লাল ঝুটি মেলে ৷
শুক পাখিটা গাইছে গান ৷
তাইতো ময়নার কন্ঠ-সম্মান ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।