শুভ নববর্ষ
- Khokon Reza (খোকন রেজা)

উষ্ণতম উদ্দীপনায় শুরু হোক
নতুন বছরের পথচলা
ব্যক্ত হোক মন গভীরে জমে ওঠা
যে কথাগুলো কখনো হয়নি বলা।

চলনে বলনে আচরণে জাগরণে
শপথ-দীপ্ত আশা জাগানিয়া
সুরেলা সমবেত সঙ্গীতের আহ্বানে
মুখরিত হয়ে উঠুক সাড়া দুনিয়া

বেদ বাইবেল তোড়া কোরানের বাণী
প্রতিরোধী বনে রোধে হানাহানি
এই যেন হয় কাঙ্ক্ষিত পৃথিবীর
মানুষের শ্লোগান মানুষেরই জয়ধ্বনি ।

রিক্ত সিক্ত নির্লিপ্ত হৃদয় উঠুক ভরে
গানে মানে জয়গানে প্রাণোচ্ছাসে
উপমাহীন নিশিহীন এক অনন্য জগত যেন
নেচে উঠুক আনন্দলোকেরই উল্লাসে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026