একুশে ফেব্রুয়ারী
- আবু জাফর বিশ্বাস
বাংলা ভাষার জন্য যারা দিয়েছে প্রান তাঁদের শ্রদ্ধাকরি,
ফুল দিয়ে শুভেচ্ছা জানাই শহীদ মিনারকে স্মরণ করি।
তুমি মোর গ্রামের পাঠশালার পড়ালেখার হাতে খঁড়ি,
তোমাকে জানবো বলে অ আ ক খ গ ঘ বাংলা পড়ি।
একুশে ফেব্রুয়ারী...
ভাগ্যগুনে জন্মেছি এদেশে,পল্লিতে করেছি বসত বাড়ী,
তাইতো তোমায় এতো আপন করে ভালবাসতে পারি।
তুমি এসেছো শতশহীদের রক্তের বন্যায় ভাসাইয়া তরী,
এসেছো বাংলার অগনিত শহীদ মায়ের কোল শূন্যকরি।
একুশে ফেব্রুয়ারী...
তোমার জন্যই আমার “মা” কে মা বলে ডাকতে পারি,
সালাম,বরকত,রফিক,সফিকের রক্তে রাজপথ গেল ভরি।
তুমি উনিশশো বাহান্নর ইতিহাসের লেখা অমর ডাইরী,
শত জনমেও যেন বীর শহীদের স্মৃতি ধরে রাখতে পারি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।