ঝরে গেল ফুলের কূঁড়ি
- আবু জাফর বিশ্বাস

বেনাপোল সরকারী প্রাথমিক বিদ্যালয়,
এখন আচ্ছন্ন লক্ষ মানুষের শোকের ছায়ায়।
ফুলের মত পবিত্র ওরা, ছিলনা কোন অপরাধ,
যে দেখেছে সে কেঁদেছে, ভেঙেছে কান্নার বাঁধ।

আকাশ কাপানো আহাজারিতে বাতাস হয়েছে ভারী,
খাদে পড়ে বাস ৭জন শিক্ষার্থির লাশ, যেন মৃত্যুপুরী।
শিক্ষা সফরে গিয়েছিল মেহেরপুরে, এই ছিলো নিয়তি?
নিস্পাপ শিশুর উজ্জল ভবিষ্যৎ , নিভে গেলো বাতি।

ফুলপরী সেজে গিয়েছিল ওরা, ফাগুনের এই সকালে,
ঝরে গেল ক’টি ফুলের কূঁড়ি, নিভে গেলো অকালে।
এমন করুন সাত জনের মরণ আরো শতাধিক আহত,
মন্ত্রী প্রেসিডেন্ট স্কুল স্টুডেন্ট সারাটি দেশ শোকাহত।

পিকনিকের গাড়িতে সিট পেয়ে বেজাই খুশি মিথিলা,
মোবাইল ফোনে পিতাকে জানায় বাস ছাড়িবার বেলা।
এই কথাই যে শেষ কথা হবে, জানিতনা তার বাবা,
দুইভাই তাদের বোনটি হারিয়ে, কেঁদে কেঁদে বোবা।

রুনা, শান্ত, সুরাইয়া, সাব্বির, জিবা, মিথিলা, ও আঁখি,
পিতার কাঁধে সন্তানের লাশ আহা! আর যেন না দেখি।
..............
১৬-০২-১৪


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026