পংকজ চন্দ্র শীলের কবিতা
- পঙ্কজ শীল - জেগে উঠো কমরেড
( শ্রদ্ধেয় বর্ষীয়ান নেতা প্রয়াত কমরেড বরুণ রায়'কে নিবেদিত পঙ্কক্তিমালা )
তুমি মোদের চোখের আড়ালে নেই জানি
আছো মোদের অন্তরালে
আছো ভাটিবাংলার জীবন্ত অন্তরে।
তুমি আজও আছো লোকমুখে
তুমি আজও আছো...
অবহেলিত মানুষের উচ্চারিত কন্ঠস্বরে!
তুমি আজও আছো, যে অবহেলিত মানুষের
দুঃখের সাথী হয়ে সংগ্রাম করেছিলে
সেই মানুষের কলিজ্বায়!
তোমার নাম আজও লিখা আছে
লক্ষ কোটি জনতার অন্তরের ডাইরীতে
লাল সবুজের মানচিত্রের বুকে
তোমার নাম আজও লিখা আছে
কমিউনিস্ট নেতাদের বুকের পাজরে!
জানি,তোমার মতো এমন বর্ষীয়ান নেতার
আবির্ভাব হবেনা আর এই ভাটিবাংলায়..!
তোমায় নিয়ে ভাটিবাংলা আজও ধন্য
এই ভাটিবাংলা তোমায় কিছুই দেয়নি
তারচেয়ে অনেক কিছু শিখেছে আর অনেক কিছু পেয়েছে-
শিখেছে আন্দোলনে ঝাপিয়ে পড়ার অঙ্গীকার।
শিখেছে হতদরিদ্রদের ভালোবাসার অঙ্গীকার
শিখেছে সংগ্রাম করার অঙ্গীকার
শিখেছে উন্নয়নের রাজনীতি করার অঙ্গীকার
শিখেছে ত্যাগের রাজনীতি করার অঙ্গীকার
তাই আজো শুধু তোমায় পাওয়ার জন্য
এই ভাটিবাংলা চিৎকার করে কাদেঁ-
জেগে উঠো কমরেড....জেগে উঠো......!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।