পংকজ চন্দ্র শীলের কবিতা
- পঙ্কজ শীল - কবিতা তুমি গর্জে উঠো
কবিতা তুমি গর্জে উঠো
যেথায় সাপে ছোবল মারে!
অমানুষে-মানুষ মারে...
সেথায় তুমি গর্জে উঠো
কবিতা তুমি গর্জে উঠো...
বিশ্ব মুখে অগ্নি ছুঁড়ে
যে শয়তানে মুখ পুড়ে
ফটাও তার বাহাদুরি
উঠাও তোমার তরবারি!!
নির্লজ্জের ঢং বাজারে...
যে অসৎএ সৎ মারে
চিরশান্তি বিনাশ করে,
বোনের ইজ্জ্বত লুট করে
তার মুখে থু থু মেরে...
দেখাও তোমার বাহাদুরি
উঠাও তোমার তরবারি
যে করে রক্তপাত
রক্ত খাওয়া বংশের জাত...
তার রক্ত পান কর!!
কবিতা তুমি যুদ্ধ কর
বিশ্ব বুকে নিঃস্ব জ্বালা
সইছে যেথায় মরণ জ্বালা
সেথায় তুমি গর্জে উঠো
কবিতা তুমি গর্জে উঠো...
তোমার বেগে তুমি ছুটো
আকাশ পাতাল মর্ত কাঁপিয়ে
কবিতা তুমি গর্জে উঠো,
কবিতা তুমি গর্জে উঠো.....
০৫.০১.২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।