প্রয়োজন
- ফয়জুস সালেহীন
এখন বড়ই প্রয়োজন সূর্যের মত একজন নেতা,
যে নাকি হবে উন্নয়ন ও দরিদ্র মোচনের হোতা।
সূর্য যেমনি আলোকিত করে চন্দ্র, পৃথিবী ও নক্ষত্রকে
তেমনি আলোকিত করবে অসহায়, ক্ষুদার্ত ও বাঙ্গালীকে।
কারণ, আজ যে তারা জমকালো গুমট অন্ধকারে আবদ্ধ
কষ্ট, ক্ষুধা আর অপমানের জ্বালায় বিদ্ধ।
আলোর আশাতো তারা ছেড়েই দিয়েছে, তাদের যেন কোন চাওয়া নেই
চেয়েছে শুধু এক মুঠো খোরাক
আর দেখেছে ধনী-গরীবের মধ্যে বিরাট ফারাক।
দেখেছে ধনীর একটি কুকুরের নিশ্চিন্ত সুখী জীবন
আর গরীবের প্রতি অবহেলা আর অশোভন আচরণ।
একথা যেন তাদের মনে এখন স্বচ্ছ,
ধনীদের কাছে তারা পোষ্য কুকুরের চেয়েও তুচ্ছ।
এখন বড়ই প্রয়োজন সমুদ্রের মত একজন নেতা
যে নাকি দিবে অসহায় লোকদেরকে একটু আশ্রয়ের নিশ্চয়তা
নদীগুলো যেমন নিশ্চিন্তভাবে আশ্রয় নেয় সমুদ্রের বুকে
তেমনি আশ্রয় দিবে হতভাগ্য, আশ্রয়হীন এই সকল দরিদ্রদিগকে
তাদের যে আশ্রয়ের জন্য নেই একটুকরো জমি বরাদ্দ
পৃথিবীর সকল দরজাই যেন তাদের আশ্রয়ের জন্য বন্ধ।
তাদের মধ্যে কাউকে বলতে শোনা যায়
পাখিদেরই তো আছে আশ্রয়ের জন্য নিজস্ব নীড়
তবে কেন ওরা রেলস্টেশনে কিংবা গুতা খায় পুলিশের লাঠির?
একথা যেন তাদের পরিষ্কার,
ছিন্নমূল বলে তাদের কোন কিছুতেই নেই অধিকার।
এখন বড়ই প্রয়োজন পাহাড়ের মত একজন নেতা
যার হৃদয়ে থাকবে দুর্নীতিবাজদের প্রতি কঠোরতা।
পাহাড় যেমনি শক্ত, কঠোর ও অমিত,
তেমনি দুর্নীতিবাজদেরকে করবে পরাজিত।
কারণ, ঐ দুর্নীতিবাজগুলো যে আজ দেশকে শাসন করছে জোঁকের মত
দেশকে করছে জর্জরিত মাংশাসী ব্যাকটেরিয়ার মত।
লুটেপুটে খেয়ে নিজেদের বানাচ্চে ভুরি
আর দেশকে বানাচ্ছে তলাবিহীন ঝুড়ি।
তা’ না হলে চোখের সামনে মুমূর্ষ রোগীর মতন
এদেশের হবে মরন।
৭-৭-৯৫ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।