পংকজ চন্দ্র শীলের কবিতা
- পঙ্কজ শীল - জীবন মানেই সংগ্রাম

ইচ্ছে করলেই তুমি পৃথিবী ছেড়ে পালিয়ে
শক্ত মাটির কোলে ঘুমিয়ে থাকতে পারো।
কেটে যাবে হাজারো বসন্ত
কেউ তোমাকে ডাকবেনা,বিরক্ত করবেনা

আর জেগে থাকা মানে হলো জীবন
জীবন মানেই সংগ্রাম।
জীবনে সুখ পেতে চাইলে,সৎ ভাবে চলতে চাইলে
সৎ রাস্তা দিয়ে হাটতে হবে হাজারো মাইল
বাসর ঘরের মতো জীবনকে সাজাতে চাইলে
তোমাকে ৩৬৫ দিনেই ধোকা খেতে হবে!
এটা তোমার জন্য আশীর্বাদ।

তার জন্য বিষাদের ঝরনা দিয়ে
পানি গড়িয়ে গড়িয়ে পড়তে পারে
ডুবে যেতে পারে শুকনো নদী।
সইতে হবে জলন্ত আগুনের উত্তাপ
অসময়ে করতে হবে পাগলের মতো বিলাপ!
অসহায়ের মতো হাহাকার।
আর আঘাত যদি সইতে পারো-
হয়তো পারবে স্বর্গের বাগান থেকে ফুল কুড়িয়ে আনতে
আবারও পেতে পারো হয়তো কোনো স্বর্গ ।

জীবন মানে সংগ্রাম,হতে পারে স্বর্গ।

১১ ই জানুয়ারি,২০১৭ খ্রি.
জামালগঞ্জ, সুনামগঞ্জ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026