পংকজ চন্দ্র শীলের কবিতা
- পঙ্কজ শীল - কোথায় মানবের ইনসাফ?

কবিতাখানি লিখেছি মহৎ উত্তেজনা নিয়ে
অভিসম্পাতের বার্তা দেবে জানিয়ে।
সমগ্র মানবের উৎকৃষ্ট ইনসাফ
মিথ্যা বলা সর্বজনের মহাপাপ।
সমাজে আছে যতো মানবের চন্ডমূর্তি
আড়ালে ঘুরে বেড়ায় করে স্ফূর্তি!
নিজেদের রাখে তারা ছদ্মনামে-
জীবলোকে থাকেনা তারা কাজে-কামে।
জুয়াড়ির পথ তারা নেয় বেছে!
সমাজের অপকীর্তি করে,দাম পাবে কিসে!!
অধুনা শুনছি মানবের বদনে বহু বচন
পাপীরা পাপের খানাখন্দে পায় আসন।
খারাপ জনের পাপ কর্মে থাকে অনুপ্রেরণা
সমাজের তরে করে থাকে কতো প্রবন্ঞনা!!
সমাজের মানবের থাকেনা দৃষ্টি
তাজ্জব কান্ড নিভৃতে করে সৃষ্টি!
কোথায় যাবে, মানবের সঠিক ইনসাফে?
বিহ্বল না রবে মানব,পাপীদের পাপে।
আমার কবিতায় করোনা বাগবাহূল্য
সবারি অভিমুখে লিখেছি- করে সমতূল্য।
মিনতি করে বলে পংকজ সমাজের তরে-
মানবের সঠিক ইনসাফ থাকে যেনো ঘরে ঘরে।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ খ্রি.


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026