কবি বিপুল চন্দ'র কবিতা
- পঙ্কজ শীল - তুমি ছিলে তুমি আছো
তুমি এসেছিলে সাথে কিছু কবিতা নিয়ে,
তুমি বেসেছিলে তাতে কিছু মমতা দিয়ে।
তুমি বলেছিলে হাতের উপর হাতটি রেখে,
তুমি হেসেছিলে তাতে তোমার নামটি দেখে।
তুমি বেধেঁছিলে নাটাই ঘুড়ি এক সুতোতে,
তুমি রেখেছিলে ছয় ঋতুকে সুখ ঋতুতে।
তুমি কেঁদেছিলে একলা বসে নদীর কূলে।
তুমি গেঁথেছিলে প্রেমের মালা শিউলী ফুলে,
তুমি ছুঁয়েছিলে আমার গভীর আবেগটাকে,
তুমি ধুয়েছিলে আমার সকল যন্ত্রণাকে।
তারপর হঠাৎ এক
ভোরের আকাশ,
থরথর কাঁদে সব
বেহুলা বাতাস।
তুমি চলে গেলে আমায় বিরহী বিলাসী করে,
তুমি চলে গেলে আর না ফেরার পথটি ধরে।
তুমি দিয়ে গেলে ব্যাথার কবিতা উপহার,
তুমি ছিড়ে গেলে তোমাকে ছোঁয়ার অধিকার।
তুমি ভুলে গেলে চার-চোখে মিলে দেখা স্বপ্নকে,
তুমি খুলে দিলে সুখে-দু:খে জুড়ে দেয়া লগ্নকে।
তুমি আকাশের তাঁরা হলে ভীষণ অভিমানে ,
তুমি হৃদয়ের সব রং মুছে দিলে নোনাবানে।
তুমি নেই কে বলে?তুমি পারো না কখনো চলে যেতে দূরে,
তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে আমার অস্তিত্ব জুড়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।