কথার ছল
- আমিনুর রহমান (তপু রায়হান)

বুঝলি
কথার ছলে
মানুষ কত কথায় বলে
তাই বলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা
প্রমানসাপেক্ষ

কতরকম প্রতিশ্রুতি,প্রলোভন
কতরকম স্বপ্নে মন দোলে
ভিখারীর কথায় ও মন গলে
সব ফন্দিফিকির
ছলা-কলা

ভালবাসার কথা বলে
ঘরে নিয়ে তোলে
জামা-ব্লাউজের বোতাম খোলে
কত রকম কথা,সাতসতেরো
বিয়ের কথা বললেই প্রেম যায় ভুলে

ভাল কথা কতজন বলে
অথচ তলে তলে নির্লজ্জের ডিব্বা
বুঝবি একটু সুযোগ দিলে
টানের কাজের জন্য কত দরদ
ব্যবহার হলে তারা টিস্যুর মতো ফেলে।

যন্ত্রনা সহ্য করতে পারলে মানুষ
অমৃতসুর দেবে ঢেলে
হাওয়ায় হাওয়ায় উড়বে ডানামেলে
মক্ষীপোকার মধু শেষ হলে
দেখবি একদিন ঠিক যাবে চলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।