"শুরুর প্রেম"
- আমিনুর রহমান (তপু রায়হান)
কি যেন হয়েছে আমার
তোকে দেখার পর,
কাছে আসলেই কেমন যেন
বুক কাঁপে থরথর।
সারারাত অপেক্ষা
দেখবো কখন তোকে
হঠাৎ পরিবর্তন,সন্দেহ
দানা বাধে বুকে।
তোকে ভালবেসে
সব লাগে ভাল
মনে হয় তুই আমার
আধার ঘরের আলো।
নারী তুমি নও শুধু নারী
তুমি আমার স্বপ্ন সহচরী,
নতুবা তুমি স্বর্গের পরী
মর্তালোকের অস্পরী।
নারীদেহ বুকে ঢেলে দেয়
কম্পিত কামনার ঝড়
প্রথম স্পন্দন বৈরী হাওয়া
উল্টো স্রোতে মেলে ধরে দাঁড়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।