ভালবাসা
- আমিনুর রহমান (তপু রায়হান)

মনের জানালায় হঠাৎ করে একটা ছবি বারেবার ভাসে,
মনে হয় সত্যিই সে আমাকেই ভালবাসে।
এভাবেই শুরু; ক্রমেই ভাললাগার অনুভুতি,
হঠাৎ এলোমেলো করে দেয় জীবনের আকুতি।
মরতেও মনে হয়না দ্বিধা; এক আচানক ব্যথা,
না পাওয়া পর্যন্ত যায়না বলা
মনের সকল কথা।
বারবার দেখা,বারবার কথা,তবুও
যেন হয়নি কিছুই বলা,
শতজনম শেষ হলেও কখনো যায়না তারে একনিমেশে ভোলা।
ভালবাসা যেন এক জটিল ব্যাধি,
নেই তার কোন সমাধান,
আক্রান্ত জন বোঝে শুধু কত কষ্ট
তবুও মধুর ভালবাসার অভিমান।
মধুর লগ্নকাল ফুরিয়ে যায়,পড়ে থাকে মেঠোপথের বনফুল,
সাঁজবেলার ভ্রমরা ফুলের গন্ধে এখন আর হয়না আকুল।
এতো জ্বালা,তবুও একবারের ভালবাসা
কত কামনা হয়না পূরন,মেটেনা আশা
সীমাহীন দু:খ তবুও আদম-হাওয়ার আজন্ম পাপ
ভালবাসা সেতো স্বর্গ থেকে নরকে যাবার মতো অভিশাপ।
চারিদিকে আগুনের লেলিহান শিখা,
দাবানল হয়ে জ্বলে যায় বুক;
চোখের জল রক্তস্রোত যায় ভেসে
মিথ্যে আশায়; যদি পাই ফিরে সুখ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026