অগ্নিঝরা মার্চ
- আবু জাফর বিশ্বাস
অগ্নিঝরা মার্চ স্বাধীনতার মাস,
বাঙালির হৃদয়ে জাগ্রত ইতিহাস।
ছিন্ন করে সকল পরাধীনতা,
এমাসে এনেছে মহান স্বাধীনতা।
৭মার্চে বঙ্গবন্ধুর অগ্নিঝরা ভাষন,
প্রতিবাদে জুলুম নির্যাতন শোষণ।
২৫শে মার্চের সেই কাল রাত্রি,
ঘুমন্ত বাঙালিও পায়নি নিস্কৃতি।
“বীরবাঙালি অস্ত্র ধর,
বাংলাদেশ স্বাধীন কর”।
সবার মুখে দৃপ্ত স্লোগান,
জাগ্রত বাঙালি হয় আগুয়ান।
মুক্ত করতে মায়ের সম্মান,
স্বেচ্ছায় দিয়েছে কত যে প্রাণ।
বীরবাঙালির স্বসস্ত্র সংগ্রাম,
মাতৃভূমি রক্ষার অপর নাম।
২৬মার্চ ঘোষিত স্বাধীনতার ডাকে,
উদ্যত বাঙালি জীবন বাজী রাখে।
৩০লক্ষ শহীদের রক্তের রেশ,
লাল-সবুজের স্বাধীন বাংলাদেশ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।