পংকজ চন্দ্র শীলের কবিতা
- পঙ্কজ শীল - ভালোবাসা আছে বলে
ভালোবাসার সংজ্ঞা ব্যাপক
ভালোবাসার কথা ভাবতে ভাবতে-
কতো প্রেমিক- প্রেমিকার দেহের রক্ত- মাংস শুকিয়েছে।
ভালোবাসার কথা ভাবতে ভাবতে কতো প্রেমিকা-
বিছানার বালিশ ভিজিয়েছে!
কোনো প্রেমিকার কয়েক বসন্ত কেটে যায় অভিমানে।
দু-চোখে ফুটে উঠে বিষাদের রক্তজবা!
কোনো প্রেমিক,প্রেমিকার জন্য তার গায়ে রক্ত দিয়ে আকেঁ, ভালোবাসার আল্পনা!!
ভালোবাসা সীমাহীন,অনন্তকাল অসীম,প্রেম মহান...
ভালোবাসা আছে পৃথিবী সুন্দর।
ভালোবাসা আছে বলে-
মানুষ- মানুষ কে ভালোবাসে।
ভালোবাসা আছে বলে-
মা তার সন্তানকে ভালোবাসে
আমি,তুমি দেখেছি পৃথিবীর মুখ।
ভালোবাসা আছে বলে-
বাবা তার পুত্র কে ভালোবাসে।
ভাই তার বোন,বোন তার ভাই কে ভালোবাসে।
বন্ধু তার বন্ধুকে
আর বান্ধবী তার বান্ধবী কে ভালোবাসে।
এভাবে চলবে ভালোবাসার অনন্তকাল পথচলা
ভালোবাসার শেষ নেই
শেষও হবে না কোনদিন।
২৬ শে জানুয়ারি, ২০১৭ খ্রি.
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।