আমাদের স্বাধীনতা
- আবু জাফর বিশ্বাস

আমাদের স্বাধীনতা…
এক সাগর রক্তের বিনিময়ে বাংলার মানচিত্র আঁকা.
লাখো শহীদের রক্ত দিয়ে সবুজের মাঝে লাল পতাকা।
সন্তান হারা মায়ের বুকফাটা কান্না হৃদয়ের হাহাকার,
বাংলার নির্যাতিতা বীরাঙ্গনা শত নারীদের আর্তচিৎকার।

আমাদের স্বাধীনতা…
বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের জয় বাংলা, ৭মার্চের সেই সমাবেশ,
রবিঠাকুরের সোনার বাংলা, নজরুলের এই বাংলাদেশ।
অনেক ত্যাগ, তিতীক্ষা, সংগ্রাম করে পেয়েছি তোমায়,
তোমার জন্যই পেয়েছি ১৬ই ডিসেম্বরের মহান বিজয়।

আমাদের স্বাধীনতা…
মহান নেতা জাতির পিতা শেখ মুজিবের স্বপ্নে গাঁথা,
আমার ক্ষুদ্রজ্ঞানে তাঁর গুনের কথা লেখার নেই ক্ষমতা।
যুগযুগ ধরে লিখবে কত কবি তাদের স্মৃতিময় কবিতা,
যার নেতৃত্বে পেয়েছি চিরকালের জন্য প্রাণের স্বাধীনতা।

আমাদের স্বাধীনতা…
সবুজ শ্যামল নির্মল প্রকৃতি আর সমুদ্রের নেইতো শেষ,
অপরুপ রুপে গড়া তোমায়, সোনায় ভরা এই দেশ।
তোমার মাঝেই স্বপ্নের শুরু আর তোমার মাঝেই শেষ,
ভালোলাগায় ভালোবাসার তুমি আমাদের বাংলাদেশ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026