উপলব্ধি
- ফয়জুস সালেহীন

কবিতা, উপন্যাস কিংবা গল্প শুধুই কি বিনোদন?
অসুস্থ এই সমাজকে রক্ষা করার-
নেই কি কোন ইঙ্গিত? কোন আবেদন?
তবে কেন আজও ঝরে যায় শরৎচন্দ্রের বিলাসীর মত
শত শত বিলাসী?
তবে কেন আজ হারিয়ে যায় রবীন্দ্রনাথের হৈমন্তীর মত
শত শত হৈমন্তী?
তবে কেন আজও বস্রহীনভাবে শীত কাটায় সুকান্তের দরিদ্রগুলোর মত
শত শত দরিদ্র?
তবে কেন আজও ক্ষুধার রাজ্যে বসবাস করে নজরুলের মৃত্যুক্ষুধার মত
শত শত অসহায়?
তবে কেন আজও নিষ্পেষিত হয় মানিক বন্দ্যোপাধ্যায়ের মত
শত শত কুবের?
তবে কেন আজও সৃষ্টি হয় ওয়ালিউল্লাহর মজিদের মত
শত শত ভণ্ড?
বিখ্যাত কবি, লেখকরা কি জানায়নি সমাজের ক্ষত পূরণের আহবান?
তবে কেন আজও সমাজের এইরুপ শোচনীয় অবস্থান?
না, না, কবিতা, গল্প কিংবা উপন্যাস শুধু বিনোদন নো
এগুলোর আহবানে সাড়া দিয়ে রোধ করতে হবে সমাজের ক্ষয়
ছিনিয়ে আনতে হবে জয়।

২-৮-৯৫ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026