রাগ!
- পঙ্কজ শীল
রাগ,তোমার মধ্য চুপ করে আছে-
প্রেমিক-প্রেমিকাদের ভালবাসা
আর ভালবাসার গভীরতা।
তোমার মধ্য চুপ করে আছে-
প্রেমিক-প্রেমিকাদের অভিমান
তাদের নিরব কান্না।
তোমার মধ্য চুপ করে আছে-
ভালবাসার জলন্ত আগুনের উত্তাপ।
তবে সেই উত্তাপ থামাও...
ভালবাসতে দাও প্রিয়জনকে।
তুমি এ কেমন রাগ...?
অভিমানি প্রেমিক-প্রেমিকাদের-
জলন্ত আগুনের উত্তাপে পুড়ে মারো?
রাগ,থামাও তোমার সেই জলন্ত আগুনের
উত্তাপ
ভালবাসতে দাও প্রিয়জনকে।
আমরা তোমাকেও ভালবাসবো
প্রিয়জনের মতো।
১০.০৭.২০১৬ খ্রি.
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।