আমি নষ্ট!
- পঙ্কজ শীল
থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে
ইচ্ছে হয় তোদের!
লাথি মেরে গোল পোস্টে
পাঠিয়ে দিতে ইচ্ছে হয় তোদের!
তোরা আমার মানচিত্রকে
চিবিয়ে চিবিয়ে খাচ্ছিস?
তোরা দিন-দুপুরে দূনীতি করে খাচ্ছিস,
তোরা আমার সীমানায়
আমার লক্ষী কিশোরীদের উত্যেক্ত করছিস?
প্রেমে আসক্ত হয়ে -
আমার লক্ষী মেয়েদের অপবিত্র করছিস?
নারীদের করছিস নিযাতন
জনগনদের জ্বালাতন!
লাথি মেরে গোল পোস্টে
পাঠিয়ে দিতে ইচ্ছে হয় তোদের!
তোরা আমাকে -
গলা আমাকে টিপে মেরে ফেলতে চাইছিস?
আমাকে মাটিতে চাপা দিতে চাইছিস?
থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে
ইচ্ছে হয় তোদের!
লাথি মেরে গোল পোস্টে
পাঠিয়ে দিতে ইচ্ছে হয় তোদের!
তোদের জন্য আজ আমি অসহায়
আমি নষ্ট...!
১৮/০৭/২০১৬ খ্রী.
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।