শ্বেতকাঞ্চন
- তিরোহিত ধানিকা
সপ্নাহত এক তরুণ
দিগ্বিদিক ছোটাছুটি শেষ ,
অতঃপর নিস্তেজ ।
তার অবসাদ কাটে এখানে,
এই গাছ তলায় ।
বামে শহিদ মিনার
ডানের ছোট ঘাসমাখা পথটা তপনদার ঝুপড়িতে ।
কোন এক লাস্যময়ীর ঝঙ্কার ,
গা গুলিয়ে আসে তরুণের ।
বড় ক্লান্ত তরুণ
চারটি বছর শেষে,
তরুণের প্রাপ্তি শূন্যই থাকবে ।
না , আর না
এবার সঞ্চিত শক্তি শেষ হলে ও পিছপা না ।
তরুণ উঠতে পারে না ।
ঠিক সাড়ে তিন বছর আগে ,
এখানে দাঁড়িয়ে মেয়েটি বলেছিল,
"আমাকে ক্যাম্পাস থেকেই শ্বেতকাঞ্চন ফুল দিতে পারলেই আমি তোমার ।"
এই গাছ তলায় ।
বামে তার শহিদ মিনার ।
এখানে আবছা অন্ধকার ।
তরুণের মুমূর্ষু চোখ,
অল্প দূরে দণ্ডায়মান রিকশা;
এক অপ্সরী নামে ।
মেয়েটির ছলছল চোখ
অতঃপর নিশ্চুপ
তরুণী উঠে দাঁড়ালো,
একটা শাদা ছেঁড়া ফুল তার হাতে
মেয়েটি লুটিয়ে পড়লো তরুণের বুকে
হাতে তার শেতকাঞ্চন ,
যা সাড়ে তিন বছর ধরে খুঁজছে তরুণ ।
এই এখানে ,
বামে,তার শহিদ মিনার
ডানে তপনদার ঝুপড়ি ।
৬:১৪ pm
৬/৩/২০১৪
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।