তোমাকে আর কতবার বললে
- তিরোহিত ধানিকা
তোমাকে আর কতবার বলতে হবে ,
আর কতবার ?
আমার বিন্দুমাত্র সম্মান কি তোমার কাম্য নয় ?
আমি খুব লজ্জায় পড়ে যাই।
ছোট একান্নবর্তী পরিবার আমাদের ,
আমাদের ঘরের চৌকাঠ পেরোলেই বড় ভাইয়ের ঘর।
প্রত্যুষে ভাবি মিষ্টি হাসে ,
বলে ,"খুব বজ্জাত হয়েছে তোর বউটা না ?"
আমি খুব লজ্জা পাই ,
কুঁচকে যায় শরীর ।
মাথা নিচু করে হাঁটি সমস্ত সময় ।
স্নানাগারে ঢুকতে যাই,
ওজুর পানি হাতে মা
বেহেস্তি হাসি, অতঃপর ম্লান,
"লজ্জা করে না তোর ?"
আমরা কজন এই বাড়িতে,
কারো অজানা নয় তোমার কৃতি ।
বহুদিন পর মামা বাড়ি ছোট্ট নিশিতা ,
ওর আবদারে ঘুম থেকে জেগে উঠা ।
পাশ ফিরতেই, " তোমার বুকে কিসের রক্ত মামা ।"
ওকে বলি , "দেখনা কত্ত সুন্দর সকাল । চল হাঁটি। "
ও জিদ ধরে ,
ওকে কি বলা যায় ?
ওকে ক্যামনে বলি ওগুলো ----
তুমি কি এমনি থাকবে ?
আর কতবার বললে তুমি লিপিস্টক ছাড়বে?
২:৪১ am
৬/৩/২০১৪
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।