শর্মিলী
- তিরোহিত ধানিকা

শর্মিলীকে চেনো ?
ঐ যে ,শরতের শেষ বিকেলে
কোন এক নদীর তীরে কাশফুল হাতে
দাঁড়িয়ে থাকা অবস্থায়--
আমার দিকে তাকিয়ে বলেছিল," কে আপনি ?"

কোন এক নদীর তীরে বলছি ,
কারণ, আমরা ছিলাম তিনজন , আমি, শিল্পী আর শিহান ।
আমি শিহানের গেস্ট আর শিল্পী ওর প্রতিবেশী বোন
প্রতিবেশী বোন!বোধহয় ঠিকই বলছি
কারণ, শিল্পীর সাথে শিহানের সম্পর্কটা তখনো গড়ে ওঠেনি ।

শিহান,আমি ভার্সিটিতে আর শিল্পী কলেজে ।

সেবার চেয়েছিলাম, শিহানদের গ্রামের বাড়ি যাবো ।

বলেছিলাম , "দোস্ত এই দেখ আমার ছেঁড়া শার্টের কসম আমি যাবো ।"
ও দুঃখ পেল কিনা জানিনা ,
তবে ও হাসলো না ।

আমি আমার হাতটা বাড়ালাম ,
সেটা ঠিক শিহানের স্কন্ধের নিচে ,
কিন্তু পেটের উপরে বুকের বামদিকে ,
যেদিকে হৃদয় থাকে, সেখানে থামলো ।
একটু মৃদু হেসে বললাম, "আমি আসছি।"

ও বোধহয় খুশি ই হল।
সে জন্যই এখানেই আসা ।

এখানে আরও কয়েকটা দিন থাকতে হবে ।
একঘেয়েমি আর ভাল্লাগে না ।
তাই সেদিন ছুটে গিয়েছিলাম তিলোত্তমা নদীটির তীরে
আমি, শিল্পী আর শিহান ।

ব্যস, এই পর্যন্ত ।
এর পরের আদ্যোপান্ত তোমার জানা ।

শর্মিলীকে সেদিন দেখলাম ,
ঠিক সতেরো বছর পর ,
স্বামী , ষোড়শী কন্যাসহ ।

ওর গালের টোলটা এখনো আগের মত নিরেট ।

২০/০২/২০১১


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026