বিস্ময়
- তিরোহিত ধানিকা
যেদিন প্রথম নারী এসেছিল;
বিস্ময়াভিভূত হয়েছিল আদিনর,
নেড়েচেড়ে দেখেছিল সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ
যেন ব্যবচ্ছেদের টেবিলে একটা স্পেসিমেন
স্যাম্পল নিয়েছিল তার বুক,নাভি, মুখ, নখরের ।
প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ ,
তার উর্ণাজালে বোনা রিদম
উদ্ধত করেছিল আদিনর কে ।
ঘুপটিমেরে শুয়ে থাকা আদিনারি
উপলব্ধি করেছিল কোন এক ঘোড়সওয়ারির দৌরাত্ম্য ,
দোর্দণ্ডপ্রতাপে দিগ্বিদিক ছুটাছুটি করা এক মহানপুরুষ ,
এনে দিয়েছিল তাকে একটুকরো আভা ।
নারীর সে দিনের সেই নিশ্চুপ উপলব্ধি ,
সেই ঠোঁটে ঠোঁট চেপে থাকা প্রগাঢ় সুখ
বিবর্তনে ও আজ অক্ষত ।
আজ ও তাই বিস্ময় কাটেনি আদিনরের বংশধরের ।
৩:০৫ pm
৭/৩/২০১৪
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।