গুণদা কে
- তিরোহিত ধানিকা
ঘাড়েতে চাদর ঝোলে , চোখে ভারি চশমা
অনুযোগের সুরে বলে , ''কস কি মা;
আমি লিখি অসাম, কাল সেরা বটে
এই কথা শুনে মিলন ক্যান চোটে?
তুই ক্যান সাপোর্ট দিলি মিলন চাচার
বলতো দেখকিনি থাকলো কি বাঁচার ?"
মৃত্তিকা হেসে কয় নির্মলেন্দু গুণে ,
"খ্যাপো ক্যান বাবাগো চাচার কথা শুনে ।
চাচা না হয় শখ করে কইছে রবীন্দ্রনাথ
তাতে কি কউ দেখি চলে গেছে জাত?
কাল সেরা লেখ বলে ঠিক কইছে কাকা
এখন তুমি দাও দেখি রিকশা ভাড়ার টাকা .
(একটা ছবিতে গুণদা, ইমদাদুল হক ও মৃত্তিকা কে দেখার পর । )
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।