জানতে চাও?
- ফয়জুস সালেহীন

তোমায় আমি কেন ভালবাসি জানতে চাও?
তোমায় আমি ভালবাসি, সূর্যমুখী ফুল সূর্যকে ভালবাসে বলে।
সূর্যমুখীতো জানেই সে সূর্যকে পাবেনা,
কিন্তু তবুও কেন ৯,৩৩,০০০,০০ মাইল দূরের সূর্যের দিকে তাকিয়ে থাকে?

তোমায় আমি কেন ভালবাসি জানতে চাও?
তোমায় আমি ভালবাসি, হিমালয় বঙ্গোপসাগরকে ভালবাসে বলে।
হিমালয় তো জানেই সে বঙ্গোপসাগরকে পাবেনা,
কিন্তু তবুও কেন অপর দিগন্তের বঙ্গোপসাগরের সাথে রেখেছে নদীর মাধ্যমে যোগাযোগ?

তোমায় আমি কেন ভালবাসি জানতে চাও?
তোমায় আমি ভালবাসি, রেললাইনের একটি পাত অপরটিকে ভালবাসে বলে।
পাতটি তো জানেই অপর পাতের সাথে তার মিল হবেনা,
কিন্তু তবুও কেন একই সাথে সমান্তরালভাবে বয়ে চলে আজীবন?

৭-৮-৯৫ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026