ইচ্ছে হলে
- তিরোহিত ধানিকা
রোজ দুপুরে ,
ক্লান্ত হয়ে সবাই যখন ঘুমিয়ে পড়ে,
হালকা হাওয়ায় গাছের পাতা একটু নড়ে ।
দূর পাহাড়ে আমি তখন বাজাই বাঁশি
ইচ্ছে হলে শুনিস ।
বিকেলবেলা,
বিকেলবেলা গিটার হাতে আমি একা ,
একটি টিউন হইনি তো আর কারো শেখা ।
একটি গান শিখাতে চাই আমি তোকে
ইচ্ছে হলে শিখিস ।
গোধূলিতে ,
হালকা আলোয় ধুলো ওড়ে গরুর খুরে,
আমি তখন খোলা মাঠে একটু দূরে --
আকাশ পানে সিঁদুর রাঙা মেঘ দেখি ,
ইচ্ছে হলে দেখিস ।
রাতের বেলা ,
শোবার সময় তোকে মনে হলে ,
দুচোখ আমার ভরে উঠে চোখের জলে ।
আমি যখন চলে যাবো জগত ছেড়ে
ইচ্ছে হলে কাঁদিস ।
সকালবেলা ,
রঙিন সপ্নে ভোরবেলাতে আসিস ,
মিষ্টি করে আমায় ভালবাসিস ।
বাস্তবে ও তোর ই ছোঁয়া চাই
ইচ্ছে হলে আসিস ।
অবসরে ,
কাজের ফাঁকে পেলে অবসর ,
তোর পুতুলের জন্য খুঁজি বর ।
তোর পুতুল টা আমার সাথে বিয়ে দিবি কি ?
ইচ্ছে হলে দিস ।
প্রতিখনে ,
তোকে ভেবে প্রতি সেকেন্ড যায় ,
তোর মাঝে যে খুঁজছি আমি ঠাই ।
ভালবেসে বদলে দে না আমার জীবন
ইচ্ছে হলে বাসিস ।
২/৩৮ এ এম
১১/৩/২০১৪
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।