যখন তুমি দাদি হবে
- আমিনুর রহমান (তপু রায়হান) - ট্রাজেডি কাব্য

যখন তুমি দাদি হবে

যখন তুমি দাদি হবে
তখন তোমার নাতি-নাতনিদের
একটা গল্প শোনাবে।
সেই রাজ্যহীন রাজপুত্রের;
যার আকাশছোঁয়া স্বপ্ন ছিল
এক রাজকন্যাকে ঘিরে।

একটা মধুর সময় ছিল
বলতে গিয়ে চোখ  ছলছল করে
মনে হবে কত কাছের ছিলে তুমি
কথাগুলো অচেনা কাব্যকে নিয়ে
তবুও গল্পটা বলতে হবে
যেটা তোমার জীবনের গল্প।

নাতনিটার প্রেমের অসুখ করেছে
মন চাইনা পড়তে-খেতে,
শুধু চাই ছেলেটার কাছে যেতে,
বুঝাবে প্রেমের নিদারুণ যন্ত্রণা
কারণ তুমিও একদিন পুড়েছিলে-
প্রেম নামের অনলে!

একটু অবসরে সব আড়াল করে
বলবে হারানো সেই কাব্যর কথা,
গল্পটার রাজপুত্র একনিমিষেই ভিখারী
রাজকন্যা হলো কারোর রাজরাণী
পথে পথে ঘোরে সেই ভিখারি আজও
শুধু সেই রাজকন্যার খোঁজে।

বলবে,কোন একদিন বাসতে ভাল
এখন আর বাসোনা একটুও ভাল,
বলবে,যদি বাসতাম ভাল,
তবে কি জ্বালাতাম-
তোমার দাদুর ঘরের আলো?
এইতো এভাবেই আছি বেশ
তবুও লাগে একটুখানি ক্লেশ!

নয়তো কখনো বলোনা সে গল্পটা
যে গল্পের ফুটন্ত ফুল গেছে ঝরে,
আঁধারে জন্ম নেওয়া সেই পাখিটার কথা
যে হঠাৎ করে এসে;চলে গেছে পৃথিবী ছেড়ে
কথাগুলো লুকিয়ে রেখো খুব যত্ন করে
দেখবে আর কোনদিন পড়বেনা মনে তারে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026