তোমাকেই ভালবাসতে ইচ্ছে করে
- আমিনুর রহমান (তপু রায়হান)

তোমাকেই ভালবাসতে ইচ্ছে করে
একযুগ নয়, সহস্রযুগ পরেও
তোমার চাঁদমুখ দেখতে ইচ্ছে করে
ইচ্ছে করে বুকের ভেতর তোমায়
সেদিনের মতো রাখতে জড়িয়ে ধরে।
তোমার চিবুক,গোলাপী ঠোট,একটু হাসি
দেখে প্রাণে বাঁজতো মায়াবী সুর -বাঁশি
তোমার একটু দেখলে মলিন-ব্যথাভরা মুখ
মুছতে চাইতাম তোমার শত জনমের দুখ।
তোমার একটু ভালবাসা,একটু কাছে আসা
হাতের অল্প একটু স্পর্শ, একটু কাছে বসা
মনেতে জ্বালাতো প্রেমের জলন্ত আগুন
সে আগুনে পুড়ে গেছি আমি
তাই দপ করে জ্বলি;আবার নিভে যায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026