অপেক্ষা
- আমিনুর রহমান (তপু রায়হান)
এমন কোন সুযোগ রাখিনি
যাতে আমার কাছে আসতে পারো,
আর আমিও যেতে পারি তোমার কাছে
তেমন কোন সুযোগ তুমিও রাখোনি।
তবুও অপেক্ষা করি তোমার জন্য
বৃষ্টির শিহরণে যেদিন বলেছিলে
আমি সবসময় তোমার পাশে থাকবো।
অনেকবার ভেবেছি তোমার সামনে দাঁড়াবো,
চমকে দেবো তোমাকে পূর্বের মতো,
ভয় হয় ভালবাসার ব্যধি সংক্রামক
চাইনা আর দ্বিতীয়বার তোমাকে জ্বালাতে।
স্বপ্নের ঘরে প্রদীপ জ্বলে আবার নেভে
তুমি কি আরেকবার ধরা দেবে?
অনেক কষ্ট জমা আছে আমার মনে,
ব্যথা পাবে কি আমার গল্প শুনে?
তোমার আকাশে আজ শত রংধনু
আমার আছে একরাশ কালোমেঘ,
দিগন্ত জোড়া শুরুর আকাশ তোমার
আমার জীবন ডুবন্ত বেলার মতো হয়ে যাবে শেষ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।