আজকের দিনটা শুধুই আমার
- তিরোহিত ধানিকা

সমারোহে চলতে থাকা কোন উৎসব ,
শবের শেষযাত্রা ,
কোন বৃদ্ধা রমণীর হাতে থাকা
ওষুধ আর পানপাত্র ,
বিকীর্ণ আলোকচ্ছটা ,
সব থেমে যাক ।

আজকের উদয়াস্ত শুধুই আমার ।

দুরাকাশে ডানা মেলা বাজ,
মরুর ঝড় ,
কিংবা
মহীরুহের অস্ফুট আস্ফালন ,
ফুলের পেছনে ভোমরের পায়চারি ,
সব থেমে যাক ।

আজকের দিনটা শুধুই আমার ।

দিগন্তে মিশে যাওয়া মেঘ ,
পণ্ডিতের পাণ্ডিত্য ,
অস্পৃশ্যর আহাজারি
অথবা
কোন আর্তনাদি কুকুরের আত্মচিতকার ,
সবকিছু থেমে যাক ।

আজকের দিনটা শুধুই আমার ।

ধ্বংসের নিমিত্তে ছুটে আসা কালবৈশাখী ,
ফুটতে যাওয়া কোন ফুল কলি ,
কোন বিবেকহীন রাজনৈতিক ভাষণ ,
বেশ্যার বিক্রি হওয়ার আকুল আহবান
অথবা
সূর্যের সপ্তরঙা সুন্দর কিরণ ,
জলকেলি ,
সবকিছু থেমে যাক ।

আজকের দিনটা শুধুই আমার ।

আজ কোন অনুযোগ নয় ,
তারারা ও নিষিদ্ধ আজকের রাতে ,
আমার প্রেয়সী আমার সাথে ।

তাই আজকের দিনটা শুধুই আমার ।

( হঠাৎ মনে হল আমার জন্য একটা কবিতা লিখি । অদ্ভুত এই আমি কে । )
১/৫৯ এ এম
১২/৩/২০১৪


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026