তুমি যে গাই
- পঙ্কজ শীল
কেমন লিখা -লিখো তুমি
ভুল বানানেই ভুল,
মাথাতে হাত দিতে গিয়ে
ছিঁড়ে ফেলো চুল!
না খেয়েই স্বাদ লাগে বলো
আমি যেটা খাই,
মানুষ তুমি হবেনা রে
আস্ত একটা গাই!
আবর-জাবর কাটা খাইয়া
সুরে মারো টান,
আমি বাধবো তোমায় নিয়া
সোনা বন্ধুর গান।।
দিন হলেও রাত্রি থাকে
চব্বিশ ঘন্টায় ঘুম,
একটি সোম পার হয়ে রে ভাই
আসে আরেক সোম।
তুমি যে ভাই উল্টো মানুষ
তোমার সাথে নাই,
গাইয়ের সাথে থেকে আমি
চাইনা হতে গাই ।
২৮.০২.২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।