তালাকি
- পঙ্কজ শীল

বউ যে আমার দরকারি
শালীরা সব সরকারি,
ভাত রাধঁলে বউ সে আমার
রাধঁবো শালী তরকারি।
.
রাতের বেলায় শাশুড়ি
টাঙ্গাইবো সব মশারি,
শালা পাইবো সারারাত
মশা মারার চাকুরী।
.
এক শালীরে বানাইমু
চলচ্চিত্রের নায়িকা,
আরেক শালী হবে সে
ছোট ভাইয়ের প্রেমিকা!
.
আমার সাথে বউ বেশি
করে যদি চালাকি,
শালী বিয়া করমু যে
বউ রে দিয়া তালাকি!

২৭.০২২০১৭ খ্রি.


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026