সপ্নমেয়ে
- তিরোহিত ধানিকা

ওগো নিরুপমা ,
সহসা নয়ন মেলেছ কি?না, শুধুই চলেছ
ছাড়িয়ে ষোল কিংবা আঠারো ।
দেখ , এই প্রকৃতি দেখ, আমাকে দেখ
আমি সেই কবে থেকে বর্ষাস্নানরত মেয়ে
তোমাকেই চেয়ে আসছি ।

তুমি কি কখনো আমাকে ভেবেছ ?
আরশিতে দেখেছ কি তনুশ্রী ?
ভাবো আর নাই ভাবো
মন রাজ্যের ভাবনায় আমি অপ্সরী পেতে চলেছি ।
হে অপ্সরী ,আমি তোমাকেই পাবো ।

গোধূলিতে জানলায় চোখ মেলে থাকি
দিগন্ত দেখবো বলে ,
হঠাৎ
সামনে দিয়ে মেঠো পথে
ধুলো 'পরে চলা তোমাকেই দেখি ,
আলপনা একে চলো তুমি ।
আমি চেয়ে থাকি দিগন্তে নয়
তোমার পায়ের পানে
যেখানে ধুলোগুলো সম্মুখে ধাবমান ;
তোমার পায়ের নরম পরশ পেয়ে ।

তুমি নিশ্চিন্তে হেসে চল ,
আমার হৃদয় ভেঙে টুকরো হয়ে যায় ।
কখনো কি এতটুকু ভালবাসা জন্মায় নি
তোমার মনে আমার জন্য ?
আমি কি কক্খনো তোমাকে পাবো না ?

যদি না পাই ;
আমি নিঃশব্দে পাশবিকতার সমুদ্রে আমাকে ভাসিয়ে দেবো
আমি করোটি খুলবো স্ব হস্তে
জ্বলন্ত অগ্নি , নায়াগ্রা কিংবা কিঙ্করময় মরুমালায়
হিংস্র প্রকৃতির মাঝে ছেড়ে দেবো আমাকে ।
আমি ধরাধামে আগ্নেয়গিরির স্ফুলিঙ্গ হতে জানিয়ে দেবো ,
ভালবাসা ভুল ;ভালবাসা মিথ্যা ,
সব ই মরীচিকা ।

আর যদি ভালোবাসো ;
সপ্নমেয়ে ,হাতে হাত রাখো ।
একটু বিশ্বাসের সপ্নবোনো আমাকে নিয়ে ।
চোখে চোখ রেখে আমি কথা দিলাম ,
শান্তির পরশ পেয়ে স্বপ্নঘোরে একদিন চাঁদে কিংবা মঙ্গলগ্রহে যাবো আমরা ।

{কবিতাটা যখন লেখা তখনো আমি শিশু ( ১৮ র নিচে) । তাই এটাকে আমার শিশু মনের ক্ষুদ্র প্রয়াস বলা চলে । }


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026