তোমার হৃদয়ে রেখো
- ফয়জুস সালেহীন

তুমি যদি হও দিবা,
আর আমি যদি হই রাত্রি
তাহলে আমাদের অবস্থান তো দু’মেরুতে,
কিন্তু দিবা ও রাত্রিরওতো ক্ষণিকের মিলন হয়
ঊষা ও গোধূলিতে।
তেমনি ঊষা ও গোধূলির মত সামান্যটুকু ভালবাসা
আমার জন্য রেখো
তোমার হৃদয়েতে।

১৭-৮-৯৫ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।