“টি২০ বিশ্বকাপ”
- আবু জাফর বিশ্বাস
বাংলাদেশে শুরু হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ,
বিশ্বের কাছে বাংলাদেশ সুনামে এগিয়ে আরো একধাপ।
১৩মার্চ বিকালে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে,
উদ্বোধনী অনুষ্ঠান নুসরাত ফারিয়ার উপস্থাপনার মাধ্যমে।
‘বিসিবি সেলিব্রেশন কনসার্ট’ শিরোনামের ওই অনুষ্ঠান,
অংশগ্রহণ করছেন অস্কারজয়ী সঙ্গীতব্যক্তিত্ব এ আর রহমান।
একই মঞ্চে গান পরিবেশন করবেন বিশ্বজিৎ, একন, মাইলস,
মমতাজ, সাবিনা ইয়াসমিন, রুনা লাইলা, অর্ণব ও সোলস।
১৬মার্চ থেকে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ ক্রিকেটের এ আসর,
আলোকসজ্জা দিয়ে ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে ঢাকা মহানগর।
রাজধানীতে বইছে আলোর বন্যা, রাস্তাগুলো হয়েছে রঙিন,
বর্ণিলভাবে সজ্জিত নগর, সবার স্মৃতিতে হয়ে থাকে অমলিন।
...................
১৩/০৩/২০১৪
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।