এক পেয়ালা বিষ দিয়ো
- তিরোহিত ধানিকা

সাত বছরের ছোট্ট এ পরিসরে
আমি অনেক কিছু বুঝতে পারিনি
বুঝেছি খুব ই অল্প যা দিয়ে আমি
একটি সম্পূর্ণ বাক্য উচ্চারণে ব্যর্থ ।

তোমার হাতের একটি স্পর্শ ,
অতি একান্ত অনুভবের কিছু স্মৃতি ,
পড়ন্ত বিকেলের কিছু হাসি
রাধাচূড়ার নিচের কিছু মুহূর্ত ;
সব কিছুই অলীক আমার কাছে ।


আমি কিছুই চাই না ।
পড়ন্ত বিকেল অথবা বিনিদ্রিত রজনী ,
কিছু মিষ্টি সন্ধ্যা আর
আশার সকাল
সকালের মিষ্টি হাসির কফি ।

তুমি বরং এক পেয়ালা বিষ দিয়ো ,
বলতে পারবো তোমার দেয়া একমাত্র জিনিস ।
তুমি দিয়ো ,
আমি প্রস্তুত ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026