বোশেখ
- মোশারফ রিপন - পথের কলি
বোশেখ এলে সবাই বলি
পান্জাবিটা কই
একদিনের জন্য সবাই মোরা
বাঙালি হই।
সারা বছর বাংলা ভুলে
ভীন ভাষা বলি,
বিদেশী ফ্যাশন নকল করে
সারা বছর চলি।
চাইনিজ খেলাম সারা বছর
একদিন পান্তা খাই,
সারা বছর ব্রাদার ডাকলাম
একদিন ডাকি ভাই।
আঙ্কেল,ড্যাড মাম্মি ডাকি
সারা বছর ধরে
একদিন কি আর বাংলা ডাকে
প্রানটা বলো ভরে।
এসো বাঙাল একদিন নয়
সারা বছর ধরে,
বাংলা কৃষ্টি চর্চা করি
সবে প্রানটা ভরে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।