কেমন যেন
- আমিনুর রহমান (তপু রায়হান)
জানিস
আমার একটা আকাশ আছে
পাখিও একটা
ওড়ে/গান করে
ফিরে আসে/চলে যায়
আকাশটা ছেড়ে গেলেও
পারেনি ভুলতে
জানিস আমি ডুবে আছি মাতাল প্রেমে
পারিনা ছাড়তে
পারিনা ধরতে
মনে হয় জাপটে ধরে রাখি
ভয় হয় যদি মরে যায়
মনে হয় খাঁচা থেকে ছেড়ে দিই
উড়ে বেড়াক/ঘুরে বেড়াক
ক্লান্ত হয়ে ফিরে আসুক আমার কাছে
জানিস
কেমন যেন লাগে
কি হারিয়েছি কি হারিয়েছি
একদম ভুলো মনা হয়ে গেছি
সেদিন নামটা শুনে ভাবছি নামটা কি পরিচিত?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।