চক্রব্যুহে
- শরিফুল ইসলাম - স্বধীনতার সূর্যোদয়
সূর্যাস্তের মাঝেই লুকিয়ে থাকে সূর্যোদয়ের আভাস।
তবে কেন দেখিনা আজ বাহুতে বজ্র নিনাদ,
অন্তরে প্রেম সীমাহীন?
।।
আমি দেখেছি পলাশীর আম্রকাননে স্বাধীনতার সূর্য অস্ত যেতে।
ফলশ্রুতিতে বাঙালি জাতির বরণ,
বৃটিশ, পাকিস্তানীদের দীর্ঘ শাসন-শোষণ-নির্যাতন।
আমি দেখেছি একাত্তরে বাংলায় সবুজের মাঝে লাল সূর্য উদিত হতে।
।।
আমি দেখেছি মধ্যরাতের অন্ধকারে জানালার ফাক দিয়ে
স্লটারিং মেশিনে মানুষ হত্যা আর চাপা আর্তনাদ।
খালের দু'পাশে হাজার হাজার তরতাজা লাশ।
শিয়াল শকুনে টানতে দেখেছি লক্ষজনের মাথার খুলি।
দেখেছি নয় মাসের তাণ্ডবলীলা,
দেখেছি রক্তের হলি খেলা।
মানচিত্রের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে চালাই হত্যাকাণ্ড।
দেখেছি স্বাধীনতা সূর্যোদয়ের এক বলিষ্ঠ অধ্যায়।
।।
আমি দেখেছি স্বাধীনতা প্রিয় মুক্তিপাগল বাঙালী
পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত করতে প্রিয় স্বদেশ,
রচিত হতে দেখেছি বিজয়ের মহাকাব্য।
দেখেছি অর্জিত স্বাধীনতা, অর্জিত স্বাধীন রাষ্ট,
লাল সবুজের পতাকা, জাতীয় সংগীত।
বাঙালীর জীবনে স্বাধীনতার সূর্যোদয়
চেতনার বহ্নিশিখায় এক নবজাগরণ।
বাংলার মুক্তিযোদ্ধা ও মুক্তিপাগল মানুষের প্রবল প্রতিরোধ।
।।
আমি দেখেছি পরাধীনতার চক্রব্যুহে, কেটেছে দগ্ধ দিন
আমি দেখেছি স্বাধীনতার সূর্যোদয়ে বাজাতে তাদের বিন।
।।
তবে কেন দেখিনা আজ বাহুতে বজ্র নিনাদ,
অন্তরে প্রেম সীমাহীন?
দুর্দিনের এই ঘনঘটায় দিনান্তের আলো ওঠেনা জ্বলে
কালের কবলে যাবে কি হারিয়ে
স্বাধীনতা চিরদিন?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।